তৃণমূলের লোককে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ দিলীপ ঘোষের
তৃণমূলের লোককে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপির রাজ্য সভাওপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, রাজ্যের মুখ্যসচিবকে যা লিখে দেওয়া হয়, তা তিনি বলেন।
রবিবার প্রাতর্ভ্রমণে বেড়িয়ে প্রশ্নের উত্তরে মুখ্যসচিবের সাধারণ জ্ঞান নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। রাজ্যের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, যার কমনসেন্স আছে তিনি অবস্থার কথা স্বীকার করেন।
দিলীপ ঘোষ বলেন, রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২০০০ পেরিয়ে গিয়েছে। শহরের মতো এখন গ্রামেও এখন সংক্রমণ ছড়াচ্ছে বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এদিন রাজ্যে সুস্থতা কমার কথাও উল্লেখ করেন। যা একসম. ছিল ৬৫%, এখন তা ৫৮%-এর নিচে নেমে গিয়েছে। এটা কি কন্ট্রোলের লক্ষণ, প্রশ্ন করেন দিলীপ।
দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের লোককে বোকা বানান মুখ্যমন্ত্রী। উনারা সবাইকে বোকা মনে করেন। কিন্তু সাধারণ জনতা বোকা বনতে রাজি নন। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালের বেড সংখ্যা ঘোষণা করেছে। কিন্তু আদতে তা নেই। মানুষ প্রত্যাখাত হচ্ছেন। মন্তব্য করেছেন তিনি। হাসপাতাল থেকে ফিরে বাড়িতে মারা যাচ্ছেন।
তিনি বলেন, একাধিক হাসপাতালের নাম ঘোষণা করা হয়েছে, বেড থাকলেও, চিকিৎসক কিংবা নার্স নেই। সরকার প্রতিদিন মিথ্যা বলছে।

Post a Comment