করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো কলকাতার প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লভকান্তি ঘোষের স্ত্রীর। পল্লভকান্তি ঘোষের রিপোর্টও পজিটিভ। তবে তাঁর ছেলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পল্লভকান্তি ঘোষের স্ত্রী। জ্বরের জন্য কোভিড পরীক্ষা করাও হয়। শনিবার স্বামী-স্ত্রীর রিপোর্টে পজেটিভ আসে। করোনার সংক্রমণ হলেও, প্রাক্তন গোয়েন্দা প্রধান, তাঁর স্ত্রী ও ছেলে আকাঙ্খা মোড়ের বাড়িতে আইসোলেশনে ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় প্রাক্তন গোয়েন্দা প্রধানের স্ত্রীর। শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মৃত্যু হয় তাঁর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন গোয়েন্দাপ্রধান পল্লভকান্তি ঘোষ।

Post a Comment