ভয়াবহ বিস্ফোরনে মৃত ১৯
ভয়াবহ বিস্ফোরনে মৃত ১৯ । উত্তর তেহরানের একটি ক্লিনিকে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। শুরুরদিকে, ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে আরও ছয়’জনকে গুরুতর আহত হিসেবে পাওয়া যায়, এমনটাই সূত্রের খবর।
ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হরিরচি প্রাথমিকভাবে জানিয়েছিলেন, দশজন মহিলা এবং তিনজন পুরুষ প্রাণ হারিয়েছেন।
তবে জানা গিয়েছে, গ্যাস লিক করে এই ভয়াবহ বিস্ফোরন হয়েছে। তেহরানের ডেপুটি হেড পুলিশ স্থানীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ক্লিনিকে অক্সিজেন ট্যাঙ্ক ফেটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
Post a Comment