রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কদম্বগাছিতে তৃনমুলের মহা মিছিল - The News Lion

রান্নার গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে কদম্বগাছিতে তৃনমুলের মহা মিছিল




সুরীর মন্ডল ;  রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কদম্বাগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামানের  নেতৃত্বে গোটা কদম্বাগাছি অঞ্চল জুড়ে মহা মিছিল করে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয়  সরকারের জনবিরোধী নীতি প্রতিবাদ জানায় তারা।








 নরেন্দ্র মোদী সরকারকে হুশিয়ারি দেন অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমাতে হবে।  অসংখ্য মানুষ এই মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আসাদুজ্জামান।  কদম্বাগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম পাল। উপপ্রধান সুনীল মণ্ডল, এছাড়াও রবিন মন্ডল নিত্যানন্দ হালদার তপন ঘোষ প্রমুখ। মিছিল শুরু হয় বেলা চারটে নাগাদ শেষ হয় সন্ধ্যে ছটা নাগাদ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.