সৌরভের জন্মদিনে একদা সতীর্থদের শুভেচ্ছার ঢল - The News Lion

সৌরভের জন্মদিনে একদা সতীর্থদের শুভেচ্ছার ঢল





তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের অন্যতম সফল অধিনায়ক তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বা হাতি ব্যাটসম্যান তিনি। কিংবদন্তী জিওফ্রে বয়কট তার খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন তাকে 'প্রিন্স অফ কলকাতা ' আখ্যা দেন। ব্যাট হাতে অফসাইডে ঈশ্বরের পরেই যিনি, তাঁর নাম সৌরভ গঙ্গোপাধ্যায়, এমন উক্তি তার একসময়ের সতীর্থ তথা কিংবদন্তী রাহুল দ্রাবিড়ের।




আজও লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর সেই দিন স্পষ্ট  চোখে ভাসে ভারতীয়দের। দল থেকে বাদ পড়ার পর তাঁর পরিশ্রমের ফলে তিনি বারবার কামব্যাক করেছেন ৷ প্রায় এক যুগ হয়ে গেল তিনি খেলা ছাড়লেও তার জনপ্রিয়তার কোন ভাটা পড়েনি। তিনি সবার প্রিয় ‘দাদা’৷




আজ তাঁর ৪৮ বছরের জন্মদিনে তাই ভার্চুয়ালজগৎ ভরে গিয়েছে শুভেচ্ছায়৷ ‘মহারাজ’কে শুভেচ্ছা জানালেন শচীন তেণ্ডুলকর। তিনি বললেন, “আশা করি মাঠের বাইরেও ভাল জুটি বাঁধবে তুমি। ঠিক যেভাবে আমরা মাঠের ভিতরে জুটি বাঁধতাম। আগামী বছরটা ভাল কাটুক।” লক্ষণ সৌরভকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “তোমার জীবনে এই দিনটি বারবার ফিরুক। আরও সাফল্যের স্বাদ পাবে তুমি। আরও বেশি করে মানুষের ভালবাসা পাবে।”




মহম্মদ কাইফ বলছেন, “অসাধারণ ব্যাটসম্যান থেকে দুর্দান্ত অধিনায়ক। আর এখন সার্বিকভাবে ভারতীয় ক্রিকেটের নেতৃত্বে। আমার প্রিয় অধিনায়ক এবং মেন্টরকে জন্মদিনের শুভেচ্ছা।” সুরেশ রায়না বলছেন “শুভ জন্মদিন দাদা। আপনি ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনেছেন। একজন ক্রিকেটার হিসেবে এবং একজন অধিনায়ক হিসেবে আপনার অবদান মানুষ বহু বছর মনে রাখবে।”





শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি বলছেন,”দাদা শুধুমাত্র স্টেপআউট করে ছক্কা হাঁকানো ছাড়া অন্য কোনও সময় চোখের পাতা পর্যন্ত ফেলেন না। ধন্যবাদ আমাকে শুরুর দিনগুলিতে সমর্থন করার জন্য।” বিসিসিআই প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও।





সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একাধিক প্রাক্তন ও বর্তমান বহু তারকা। কখনও প্রশাসক হিসেবে, কখনও ধারাভাষ্যকারের ভূমিকায় তিনি যুক্ত থেকেছেন খেলার সাথে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.