সুশান্তের পথেই হাঁটলেন দক্ষিণী অভিনেতা সুশীল গৌডা - The News Lion

সুশান্তের পথেই হাঁটলেন দক্ষিণী অভিনেতা সুশীল গৌডা




বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পথেই হাঁটলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুশীল গৌডা। সুশান্তের মতোই আত্মঘাতী হলেন ফিটনেস ট্রেনার ও কন্নাডা এই অভিনেতা।








মাত্র ৩০ বছর বয়সেই নিজের জীবনে ইতি টেনে দিলেন গৌডা।গতকাল মঙ্গলবার কর্নাটকের মান্ড্য জেলায় নিজের বাড়িতেই আত্মহত্যা করেন সুশীল। ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মান্ড্য পুলিশ সুপার কে পরশুরাম বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন।








তবে কী কারণে এই অভিনেতা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে পুলিশ।টেলিভিশনেও অভিনয় করতেন সুশীল। কয়েক দিন পরেই মুক্তি পাওয়ার কথা ছিল সুশীলের নতুন ছবি ‘দুনিয়া বিজয়’। এ ছাড়া কান্নাডা মুভি 'সালাগা'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.