হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঐশ্বর্যা-আরাধ্যা
সোমবার নানাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন ঐশ্বর্যা-আরাধ্যা৷ এদিন দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়৷ তাতে দেখা গিয়েছে যে, ঐশ্বর্য ও আরাধ্যাকে নিয়ে একটি গাড়ি মুম্বইয়ে বচ্চনদের বাংলো জলসা-য় প্রবেশ করছে৷ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁর কন্যা আরাধ্যা৷
অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের শরীরে মেলে কোভিড ১৯। তারপরের দিনই ঐশ্বর্যা ও আরাধ্যা দু’জনের রিপোর্টই পজিটিভ আসে। প্রথমে তাঁরা হোম আইসোলেশনে ছিলেন, পরে উপসর্গ দেখা দিলে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন ছিলেন তাদের ভক্তরা। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের আরোগ্য কামনায় নানা রকম পোস্ট করছেন অনুরাগীরা। তারপর বাড়ির খুদে আরাধ্যা এবং ঐশ্বর্যার শারীরিক অবস্থা শুনে ও চিন্তিত ছিলেন ভক্তরা৷ এবার বাড়ির খুদে আরাধ্যা এবং ঐশ্বর্যা হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসায় স্বস্তি ফিরেছে ভক্তদের মনে৷
Post a Comment