ভারীর বৃষ্টির জেরে মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় যানজট
অতি ভারীর বৃষ্টির জেরে জলমগ্ন বাণিজ্যনগরীর বিস্তীর্ণ প্রান্ত। সোমবার সকালে রীতিমতো যানজট তৈরি হয়ে যায় মুম্বইয়ের বিভিন্ন রাস্তায়। পরিস্থিতি সামলাতে বিভিন্ন এলাকায় পাম্প বসিয়ে জমা জল সরানোর কাজ শুরু হয়।
আগামী ২৪ ঘণ্টাতেও মুম্বই-সহ সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। করোনা আবহে ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বাণিজ্যনগরী। রবিবারের একটানা কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে মুম্বইয়ের বিস্তীর্ণ প্রান্ত।
Post a Comment