রাজনৈতিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামিল অভিনেত্রী বিজয়লক্ষী - The News Lion

রাজনৈতিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামিল অভিনেত্রী বিজয়লক্ষী




রাজনৈতিক চাপে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন তামিল অভিনেত্রী বিজয়লক্ষী।  রবিবার তিনি নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেন আর এর জন্যে তিনি দায়ি করেন সোশ্যাল মিডিয়ায় পাওয়া ক্রমাগত হুমকি এবং অসভ্য আচরণকে। একটি ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাঁকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এটি তার শেষ ভিডিও বলে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে তাকে তাঁর বন্ধুরা উদ্ধার করেন এবং চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়।





 রবিবার একটি ভিডিও পোস্ট করেন বিজয়লক্ষ্মী। সেখানে তিনি বলছেন, “আমি প্রভাকরণের পিল্লাই গোষ্ঠী থেকে এসেছি বলে আমার উপর সিমন অত্যাচার করছে। আমি এই অত্যাচারের বিরুদ্ধে বহুবার শক্ত হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু এখন আর সহ্য করতে পারছি না। আমার ভক্তদের অনুরোধ করছি এই সিমন কে ছাড়বেন না। আমার মৃত্যু ওদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে।” 




  সিমন ছাড়াও আরো এক রাজনৈতিক দলের নেতা হরি নাদারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন বিজয়লক্ষ্মী। ভিডিওতেই তিনি জানিয়েছেন রক্তচাপের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করছেন। কিন্তু ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তার বন্ধুরা অভিনেত্রীর বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বিজয়লক্ষ্মী কে এবং তাকে সঙ্গে সঙ্গে চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে বিজয়লক্ষ্মী সোশ্যাল মিডিয়া থেকে সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.