ফ্ল্যাট থেকে বৃদ্ধার অস্বাভাবিক মৃত্দেহ উদ্ধার
রানাঘাট ৭ নম্বর ওয়ার্ডের বিষটু বসু লেন প্রীতিপন্না অবসানে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার করে রানাঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার বয়স আনুমানিক ৭০ বছর তার নাম আরতী সরকার। তার আদি বাড়ি নাদিয়ার মদনপুরে।স্বামীর মৃত্যুর পর তার ছোট বোনের সাহায্যে এই ফ্লাট কিনে একাই থাকতেন।
কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন।তাকে দেখা শুনা খাবার দিতেন পাশের ফ্ল্যাটের এক গৃহবধূ টুম্পা হালদার। গতকাল রাতে তিনি রাতের মতন খওয়া দাওয়া করে শুয়ে খেয়েছিলেন ।আজ সকালে জানলার ধারে চেয়ারে বাসা অবস্থায় গলায় দড়ি লাগানো অবস্থায় পুলিশ মৃত দেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের তার মৃত্যু রহস্য আছে বলে মনে করেন।পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে।এটি আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment