এবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হল বিহারে
এবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হল বিহারে। নেপাল সীমান্তের উঁচু এলাকায় ভারী বৃষ্টির কারণে কোশি, কমলা, বাগমতী ও অন্যান্য নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। বাসিন্দারা উঁচু জায়গায় চলে যাচ্ছেন।
নেপাল সীমান্তে অবস্থিত দ্বারভাঙ্গা জেলায় কয়েকটি গ্রাম বন্যার জলে ডুবে যাওয়ার কারণে সেখানকার বাসিন্দারা নৌকায় করে উঁচু জায়গায় আশ্রয়ের জন্য যেতে বাধ্য হন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইঞ্জিনিয়ার ও জেলা কর্মকর্তারাও পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বন্যা কবলিত অঞ্চলগুলিতে দ্রুত পৌঁছে যান।
দ্বারভাঙ্গা জেলার জেলা শাসক ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। জেলা শাসক বাসিন্দাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে তাঁরা যেন সুরক্ষিত স্থানে চলে যান। কারণ জেলার ৮০% জনসংখ্যা নদী সংলগ্ন এলাকায় বাস করেন। রাজ্যের বিপর্যয় মোকাববিলা বিভাগের দলকে মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে।
অন্যদিকে অসমেও বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্য। অসমে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ৩৮,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Post a Comment