করোনা পরীক্ষা হলো গরিলার - The News Lion

করোনা পরীক্ষা হলো গরিলার





যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির চিড়িয়াখানার বাসিন্দা অতিকায়  এক   গরিলাকে হাসাপাতলের বেড পর্যন্ত এনে নমুনা নিতে ঘাম ছুটে যায় গোটা হাসপাতালের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের।




জানা যায়, কয়েকদিন ধরেই জ্বর আসছিল মায়ামির চিড়িয়াখানার ৩১ বছর বয়সী শ্যাঙ্গো নামক গরিলার। গত বুধবার (৮ জুলাই) সে তুমুল লড়াই করে তার ছোটভাই, ২৬ বছর বয়সী বার্নের সঙ্গে। কামড়াকামড়ি করে রক্তাক্ত অবস্থা। এরপর ৪৩৩ পাউন্ডের শ্যাঙ্গোকে হাসপাতালে এনে, বেহুঁশ করে, করোনা টেস্ট করতে হিমশিম অবস্থা। তবে শ্যাঙ্গোর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তার শরীরের ক্ষত সারতে আরো কিছুদিন লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।






 শ্যাঙ্গো আর তার ভাই বার্নের জন্ম সান ফ্রান্সিসকোর চিড়িয়াখানায়। ২০১৭ সালে তাদের ফ্লোরিডার চিড়িয়াখানায় আনা হয়। চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা পরীক্ষার পাশাপাশি শ্যাঙ্গোকে রুটিন ভ্যাকসিন দেওয়া হয়। করা হয় এক্স-রে, আলট্রাসাউন্ড, ব্রঙ্কোস্কপি ও টিবি পরীক্ষা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.