আলিপুর জজ কোর্টে আগুন, পুড়ে গেলো রেকর্ড সেকশনের বহু পুরনো মূল্যবান রেকর্ড, নথি
আলিপুর জজ কোর্টে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা আদালত চত্বরে। ঘন্টা খানেকের মধ্যে পুড়ে ছাই রেকর্ড সেকশনের পুরনো রেকর্ড। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
আদালত ও দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮ নাগাদ আগুন লাগে বলে জানতে পারে দমকলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ। কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে রেকর্ড সেকশনের বহু পুরনো মূল্যবান রেকর্ড, নথি।
দমকল কর্মীরা জানতে পারে, আলিপুর জজ কোর্টের ১৩ নম্বর কোর্টে প্রথম আগুন লাগে। পার্শ্ববর্তী রেকর্ড সেকশনে রয়েছে বহু পুরনো নথি এবং রেকর্ড। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তার মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু মূল্যবান কাগজপত্র। করোনার কারনে বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে আদালত।
তবে, আদালত বন্ধ থাকাকালীন জাজেস কোর্টের এই ১৩ নম্বর রুমেই আগুন লাগে তা নিয়েও ধন্ধে দমকলকর্মীরা। কিভাবে ওই আগুন লাগল তার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।তবে এদিন দমকল কর্মীরা জানিয়েছেন, ওই রুম ছাড়া আশপাশের বাকি অংশ সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে।

Post a Comment