আগামী ২৪ ঘন্টায় দক্ষিনবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস - The News Lion

আগামী ২৪ ঘন্টায় দক্ষিনবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস





আগামী ২৪ ঘন্টায় রাজ্যের উত্তরবঙ্গের জন্য অতিভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।আবহাওয়া দফতর থেকে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, মালদহ জেলায়। এছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।







বানভাসী উত্তরবঙ্গের জন্য আপাতত অতিভারী বৃষ্টির সতর্কতা নেই। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। পরের ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।







আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের অতিভারী বৃষ্টির সতর্কতা না থাকেও কোনও কোনও জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।







২৪ ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ার ভারী বৃষ্টি হতে পারে। পরের ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.