ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধের সংখ্যা কমাতে নতুন ২৮তম থানা চালু - The News Lion

ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধের সংখ্যা কমাতে নতুন ২৮তম থানা চালু





নবান্নের নির্দেশ মেনে ভারত বাংলা সীমান্ত লাগোয়া ডোমকল মহাকুমা এলাকায় অপরাধের পরিমাণ কমিয়ে আনতে নতুন থানা চালু হলো জেলায়। সেইমতো পুলিস সুপার কে শবরী রাজকুমার সাগরপাড়ায় ঐ নতুন থানার উদ্বোধন করেন। এরফলে জেলায় মোট থানার সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ২৮টিতে।




মঙ্গলবার ওই থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ করা হয়।পুলিস সূত্রে জানা গিয়েছে, অনেক আগেই থানাটি উদ্বোধন হওয়ার কথা ছিল। মাঝে চালু করার যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। প্রসঙ্গত জলঙ্গির সীমান্তবর্তী সাগরপাড়ার এই এলাকায় ক্যাম্প ছিল। সেটিকেই থানা করা হয়েছে।





 পরে নতুন ভবন উদ্বোধন করা হবে। পুলিস সুপার বলেন, সাগরপাড়া, সাহেবনগর, দেবীপুর, কাঁতবাড়ি , খয়রাবাড়ি পঞ্চায়েত এলাকা নিয়ে থানাটি তৈরি করা হয়েছে। আপাতত আটজন অফিসার এখানে থাকছেন। এছাড়া আরও কিছু পুলিসকর্মীও থানায় কাজ করবেন"।





 মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খান বলেন,"দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী ওই এলাকায়়় অপরাধের সঙ্গে চোরাচালান মাদক পাচার হচ্ছিল তা নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.