মাস্ক পরিয়ে করোনা সচেতন করতে রাস্তায় নামলেন মছলন্দপুর পুলিশ ফাঁড়ির ওসি
অরুপ অধিকারী ; কোন বাড়া বাড়ি ,না কোন কড়াকরি ,পথচলতি মানুষকে মুখে মাস্ক পরিয়ে করোনা সচেতন করতে উদ্দোগ নিলেন উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ফাঁড়ির আধিকারিক চিন্তামণি নস্কার ও তাঁর সহকর্মীরা।
রাজ্যে করনো প্রকোপ অব্যাহত। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলা করোনা আক্রান্তে দ্বিতীয়।ফের নতুন করে মছলন্দপুর মাছ ব্যবসায়ী করো না পজেটিভ হওয়ার পর মাছ বাজার আশেপাশের বাজার বন্ধ করে দেয় প্রশাসন।বেশকিছু ব্যবসায়ীকে হোম কোয়ারান্টাইন করা হয়েছে।
এরপরেও পথ চলতি মানুষ অসচেতনভাবে মাক্স ছাড়া বেরোলে তাদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।মানুষকে সচেতন করতে উদ্যোগী হলেন মসলন্দপুর ফাঁড়ির আধিকারিক মানুষকে সচেতন করতে উদ্যোগী হলেন মছলন্দপুর ফাঁড়ির আধিকারিক
কোন বাড়াবাড়ি না কোন কড়াকড়ি পথচলতি মানুষকে গাড়ি বাইক দাঁড় করিয়ে নিজের হাতে মাস্ক পরিয়ে দিলেন মছলন্দপুর পুলিশ ফাঁড়ি আধিকারিক চিন্তামণি নস্কার ও তার সহকর্মীরা।
চিন্তামণি বাবু জানিয়েছেন দীর্ঘদিন লকডাউন ফলে দিনমজুরা আর্থিক সংকটে। মাস্ক কিনার সামর্থ্য হারিয়েছে তাদের কথা মাথায় রেখে এই উদ্যোগ।

Post a Comment