করোনা রোগীদের চর্মরোগের ওষুধ প্রয়োগের ছাড়পত্র দিল ডিসিজিএ - The News Lion

করোনা রোগীদের চর্মরোগের ওষুধ প্রয়োগের ছাড়পত্র দিল ডিসিজিএ



আশঙ্কাজনক করোনা রোগীদের ক্ষেত্রে চর্মরোগ সোরিয়াসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ইটোলিজুমাব ব্যবহারের অনুমতি দিয়েছে দেশের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিএ।  দেশে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সংক্রমণের নিরিখ রেকর্ড ভাঙছে।




 শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের বেড়ে ৮ লক্ষ ২০ হাজার ৯১৬। একদিনে সংক্রমণে ফের নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন মোট ২৭ হাজার ১১৪ জন।




 দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৫১৯ জনের। দেশে এই মুহূর্তে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১২৩।  এই পরিস্থিতিতে করোনার প্রতিষেধক তৈরির জোরদার তৎপরতা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.