ঢাকায় আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার
ঢাকা প্রতিনিধি : ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মুহাম্মদ ওয়ালি উল্লাহ (৪২) নামে ওই জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।আজ শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ তথ্য জানিয়েছে। এটিইউ জানায়, মুহাম্মদ ওয়ালি উল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।
তার কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।গ্রেফতারকৃত ওয়ালি উল্লাহ পিরোজপুরের নাজিরপুর রামনগর এলাকার জালাল উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment