প্রিয়াঙ্কাকে বাংলো ছাড়ার নির্দেশ দিলো মোদি সরকার
কংগ্রেস সভানেত্রী সোনিয়া কন্যা তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে নিজের সরকারি বাংলো ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিলো কেন্দ্রের মোদী সরকার। এক মাসের সময়সীমা দিয়ে প্রিয়াঙ্কার কাছে এই নির্দেশ আসে। নয়া দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধীর নামে একটি সরকারি বাংলো নথিভুক্ত রয়েছে। সেই বাংলো এবার সরকার ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রিয়াঙ্কাকে।
আগামী ১ অগাস্টের মধ্যে প্রিয়াঙ্কাকে এই বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে মোদী সরকার। দিল্লির ৩৫, লোধি এস্টেট বাংলো প্রিয়াঙ্কার নামে থাকলেও, সেই নাম আপাতত সরকার সরাতে চাইছে বাংলো থেকে।

Post a Comment