দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৮৭৯, মৃত ৪৮৭ - The News Lion

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৮৭৯, মৃত ৪৮৭




ক্রমেই বেড়ে চলেছে করোনা  সংক্রমণের সংখ্যা। কিছুতেই লাগামটানা যাচ্ছে না।  আবারও একদিনের নিরিখ দেশে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।



 দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২৪ হাজার ৮৭৯ জন আর মৃত  ৪৮৭ জন। মারণ ভাইরাসের মাত্রাছাড়া সংক্রমণে ঘোরতর উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক।



 স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬। দেশে করোনায় মৃত বেড়ে ২১ হাজার ১২৯। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জন করোনামুক্ত হয়েছেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.