আগামী এক সপ্তাহ বারসত জুড়ে চলবে কড়া লকডাউন
করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে উত্তর ২৪ পরগনার জেলায়। যার ফলে উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে নতুন করে কড়া লক ডাউন জারি করছে সরকার। রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত শুধু উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ৬ হাজার।
এই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট উদ্বিগ্ন জেলা প্রশাসন।উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাওয়ায় সমস্ত বারাসাত শহর জুড়ে কঠোর লক ডাউন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে।
উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত পুরসভা এলাকায় লক ডাউন কার্যকর করতে সক্রিয় ভূমিকা পালন করছে প্রশাসন।একেবারে রাস্তায় নেমে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। মানুষকে বোঝাচ্ছেন। বারাসত শহরে চলছে মাইকিং। বারাসাত শহরের করোনা প্রভাবিত অঞ্চলগুলিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে সেই অঞ্চলগুলি বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘিরে দিয়েছে প্রশাসন।কিন্তু তাতেও ফল না মেলায় আগামী সাতদিন বারাসাত পুরসভা এলাকায় আংশিক ও সময়ভিত্তিক লক ডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মঙ্গলবার বারাসাত পুরসভায় সর্বদলীয় বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড অফ অ্যাডমিনস্ট্রেটরস এর আগেই নিজেদের মধ্যে আলোচনা করে কোভিডের মোকাবিলা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার কিছু সিদ্ধান্ত নেয়।সর্বদলীয় বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সকাল সাতটা থেকে একটা পর্যন্ত খোলা থাকবে বাজার। বন্ধ থাকবে পান বিড়ি চায়ের দোকান। সেই সঙ্গে বারাসাতে চালু করা হবে কোভিড হাসপাতাল।

Post a Comment