বিশ্বজুড়ে করোনায় মৃত ৫ লাখ ৭৭ হাজার ৪৯১ জন - The News Lion

বিশ্বজুড়ে করোনায় মৃত ৫ লাখ ৭৭ হাজার ৪৯১ জন




করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৪৯১ জনে।





বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের এক কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৪৯ লাখ ৬৫ হাজার ৮৪২ জন চিকিৎসাধীন এবং ৫৯ হাজার ২৫৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।





এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৭৭ লাখ ৭০ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে উঠেছে।গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.