স্কুলের ফি জমা দেওয়া নিয়ে অভিভাবকদের বিক্ষোভ (Video)
চলতি মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে দিতে হবে ভর্তির ফি, না দিলে ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করা হবে না পরবর্তী ক্লাসে। এমনই হুঁশিয়ারি দিয়ে স্কুলের নোটিশ বোর্ডে নোটিশ লাগানো হয়। কেষ্টপুর তারুলিয়ার একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে(সেন্ট ফ্রান্সিস একাডেমি আই সিএসই বোর্ড)
Video 1 Presented by Setu News
কেষ্টপুর তারুলিয়ার সেন্ট ফ্রান্সিস একাডেমি স্কুলের সামনে আজ অভিভাবকরা জমায়েত করে।অভিভাবকদের অভিযোগ, ১৫ থেকে ৩০ শে জুলাইয়ের মধ্যে ভর্তির ফি দিতে হবে। না দিলে ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করা হবে না পরবর্তী ক্লাসে এমনই হুঁশিয়ারি দিয়ে স্কুলের নোটিশ বোর্ডে নোটিশ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ দেখা করতে চাইছেন না এমনকি কোনো আলোচনায় বসতে চাইছেন না এমনটাই অভিযোগ অভিভাবকদের একাংশের।
Video 2 Presented by Setu News
অভিভাবকদের দাবি, লকডাউনের সময় প্রায় প্রত্যেকের আর্থিক সমস্যায় রয়েছেন সেই কারণে তাদের একটু সময় দেওয়া হোক। অভিভাবকদের দাবি যদি মানা না হয় তাহলে আগামীদিনে এভাবেই আন্দোলন করবেন বলে জানান অভিভাবকরা।
Post a Comment