গরীব সংসারে খুশির জোয়ার
সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম সন্দেশখালির বেড়মজুর ২ এর বিক্রমজিৎ দাস। শিমুলহাটি ফুলমনি আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র।সেই ছোট থেকেই মেধাবী গোপাল ক্লাসে প্রথম থেকেই ভালো রেজাল্ট করে। স্কুলে বরাবর ভালো রেজাল্ট করা গোপাল বিভিন্ন সমস্যার কারণে মাধ্যমিকে ভালো ফল করতে পারেনি। "ব্যার্থতাই সাফল্যের চাবিকাঠি" এই অতি বাস্তব কথা যেনো আজ আবারও প্রমানিত।
সেদিনের সেই দুঃখ কষ্ট যন্ত্রণাকে সঙ্গী করে ৯৩% নম্বর পেয়ে সম্ভবত গোপালই এবছর সন্দেশখালি ১ ও ২ ব্লকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র। ইংরেজিতে ৮৭ সহ ৪৬৪ পেয়ে মুখ উজ্জ্বল শিমুলহাটি স্কুল ফুলমনি আদর্শ বিদ্যামন্দিরের। পশু চিকিৎসক বিশ্বজিৎ দাস ও কাকুলী দাসের গরীব সংসারে নেমে এসেছে খুশির জোয়ার।
ইংরেজি নিয়ে পড়াশুনা করে ইংরেজি শিক্ষক হওয়াই তার এখন একমাত্র লক্ষ্য। অনেক বড়ো মনের মানুষ হোক গোপাল। ভালো থাকুক সবসময়। পিছিয়ে পড়া গোপালকে জিতিয়ে দেওয়ার লড়াইয়ে সর্বতোভাবে সাহায্য করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই শিক্ষক শিক্ষিকা সহ পাশে থাকা সকল বন্ধু,দাদা,ভাই ও প্রতিবেশীদের।

Post a Comment