প্রয়োজনে ছদ্মবেশে বন্যপ্রাণী পাচারকারী ধরবো, রাজীব বন্দ্যোপাধ্যায় - The News Lion

প্রয়োজনে ছদ্মবেশে বন্যপ্রাণী পাচারকারী ধরবো, রাজীব বন্দ্যোপাধ্যায়





বন্যপ্রাণী হত্যা, চোরা চালান রুখতে ছদ্মবেশ নিয়ে জঙ্গলে অভিযান চালাবেন তিনি-রাজ্য বনমহোৎসবের সূচনায় মন্তব্য রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 'অরণ্য আমাদের প্রেরণা সবুজ আমাদের চেতনা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যব্যাপী বনমহোৎসব উৎসবের সূচনা হল মঙ্গলবার।






বালি সি সি আর ঝিল সংলগ্ন উদ্যান থেকে সেই উৎসবের সূচণায় উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পুর মন্ত্রী ফিরহাদ হাকিম, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল সহ বন দফতরের শীর্ষ কর্তারা।








এদিনের এই কর্মসূচি থেকে বনমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি' দেন,  বন্যপ্রাণী হত্যা, চোরা চালান রুখতে যতদূর যেতে হয় তিনি যাবেন  কোনরকম ভাবে দুর্নীতিকে বরদাস্ত করা হবে না।







পাশাপাশি গাছ কাটা, বন্য প্রানী হত্যা রুখতে বন দফতর হেল্প লাইন নম্বর ১৮০৬ চালু করল। এদিকে যেহেতু আমফানে এরাজ্যে বহু গাছের ক্ষতি হয়েছে সেহেতু সারা রাজ্যে সাড়ে তিন কোটি বৃক্ষ চারা ও ৫ কোটি ম্যানগ্রোভ চারা লাগানো হবে বলে ঘোষণা করেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.