উত্তরপ্রদেশে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত ৫
ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘতোল। লখনউ আগ্রা এক্সপ্রসে একটি গাড়ির সঙ্গে বাসের ধাক্কায় মৃত্যু হল কমপক্ষে ৫ জনের, আহত হয়েছেন আরও ১৮ জন।
ধাক্কার ফলে বাশোতী পালটি খেয়ে পড়ে যায়। স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়। এরপরে তাঁদেরকে কাছাকাছি একটি হাসপাতালে পাঠানো হয়। ড়োবীবাড় ভোর ৫ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বাসটি বিহারের দারভাঙা থেকে দিল্লি যাচ্ছিল।
পুলিশ জানিয়েছে, বাসটি বিহারের দারভাঙা থেকে দিল্লি যাচ্ছিল, রাস্তাতেই সেটি একটি গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কার জেরে দুটি গাড়িই হাইওয়ে থেকে ছিটকে নীচে পড়ে। ঘটনার খবর পেয়েই পুলিশ ও অন্য উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

Post a Comment