বাংলার বুকে ফের বজ্রপাতের দাপটে পাঁচজনের মৃত্যু হল - The News Lion

বাংলার বুকে ফের বজ্রপাতের দাপটে পাঁচজনের মৃত্যু হল





বাংলার বুকে ফের বাজের দাপটে পাঁচজনের মৃত্যু হল। আহত হলেন ২২ জন। সোমবার দুপুরেো মর্মান্তিক এই ঘটনা ঘটল ঝাড়গ্রামের সাঁকরাইলে। সাঁকরাইলের ধানঘরি এলাকায় মাঠে ধান কাটার সময়ই আচমকা এই বজ্রপাতের জেরে হতাহত হলেন প্রায় ২৭ জন।





সোমবার দুপুরে আকাশ কালো করে মেঘ জমে ওঠার পরই বৃষ্টি নেমেছিল। তার সঙ্গেই শুরু হয়েছিল মুহুর্মুহু বজ্রপাত। সাঁকরাইলে তখন মাঠে দান কাটছিলেন ৬ জন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়। বাকিরা জখম হন। ভাঙাগড় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।




জামবনীর পরিহাটিতে নেপাল মুর্মু নামে একজনের মৃত্যু হয়। জখম হন দু-জন। এই এলাকার পাশে যাত্রী প্রতীক্ষালয়ে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে শেখ মুক্তার নামে একজনের মৃত্যু হয়। জখম হন দুই শিশু-সহ ৬ জন। তাঁরা সবাই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি।




এছাড়া গোপীবল্লভপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম ক্ষুদিল মহাপাত্র। রবিবারও বজ্রপাতে প্রাণ কেড়েছিল দুজনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.