আজই বানিয়ে ফেলুন নীর ধোসা - The News Lion

আজই বানিয়ে ফেলুন নীর ধোসা



উপকরণঃ

 ৩ টেবিল চামচ তেল

 জল পরিমাণ মতো

 লবণ স্বাদমতো

 ১/২ কাপ নারকেল কোড়া

 ১ কাপ ভেজানো চাল




 প্রণালিঃ

প্রথমে চাল ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখুন।

 এর পর আগের রাতের ভেজানো চাল ও নারকেল কোড়া দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।

 এতে নুন ও প্রয়োজন মতো জল দিন।

 এবার গ্যাসে একটি নন স্টিক প্যান বসান এবং তাতে  সামান্য তেল দিয়ে গরম করুন এবং পর্যাপ্ত পরিমানে মিশ্রণটি ঢালুন।

 মিশ্রণটি একটি হাতার পেছন দিক দিয়ে  ঘুরিয়ে কেন্দ্র থেকে একটি বৃত্ত তৈরি করুন। এটিকে মসৃন ও পাতলা করার জন্য ছড়িয়ে দিন।

এটি মুচমুচে হয়ে যাওয়া অবধি রান্না করুন। হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন ও কোনো চাটনি দিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.