পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃনমূলের মিছিল মিনাখাঁয়
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। কেন্দ্র সরকারের পেট্রোলিয়ামজাত দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয় বসিরহাটের মিনাখাঁ অঞ্চল তৃনমূল নেতৃত্ব।
মিনাখাঁ ব্লক তৃনমূল কংগ্রেস সম্পাদক আবুল কালাম মল্লিকের নেতৃত্বে পথে নামলো মিনাখা অঞ্চলের কয়েক হাজার প্রতিবাদী মানুষ। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ৬ থেকে ২১ জুলাই পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছিলেন।
আজ বুধবার সেই তৃনমূল কংগ্রেসের সৈনিক হিসাবে নেত্রীর নির্দেশ পালন করতে পথে নামে মিনাখাঁ অঞ্চল তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন পেট্রোলিয়ামজাত দ্রব্য মূল্যবৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি, ভারতীয় রেল বেসরকারিকরণ করা হচ্ছে কেন?
এই সব বিষয়ের উপর একাধিক পোষ্টার, প্লাকার্ড হাতে মানুষ জমায়েত হয়। এদিন মালঞ্চ বাজার থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন মিনাখাঁ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি আইয়ুব গাজী, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশ পাত্র সহ একাধিক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।
ব্লক সম্পাদক আবুল কালাম মল্লিক বললেন কয়েকদিনের মধ্যে পেট্রোলের দাম ৭২ টাকা থেকে আজ ৮২ টাকা হয়েছে, একই সাথে বলেন কেরোসিনের দাম ৯ টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার। আজ এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিনাখাঁ অঞ্চল তৃনমূল কংগ্রেস কর্মীদের প্রতিবাদ মিছিল

Post a Comment