৩১ জুলাই পর্যন্ত দার্জিলিং লকডাউন - The News Lion

৩১ জুলাই পর্যন্ত দার্জিলিং লকডাউন





চলতি মাসের ১  তারিখে পর্যটকদের জন্য খুলে গিয়েছিল শৈল শহর দার্জিলিং। কিন্তু সাত দিনের মধ্যে ফের লকডাউন পাহাড়ে। জিটিএর-পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দার্জিলিং-এ ফের লকডাউন করা হচ্ছে।




জিটিএর আশঙ্কা, যেহেতু গোটা দেশ থেকে পর্যটকরা দার্জিলিং আসেন তাই সংক্রমণ পাহাড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া শিলিগুড়িতে সংক্রমণ বেড়েছে তাই সব দিক খতিয়ে দেখে এখনই পর্যটকদের জন্য পাহাড়ের দরজা খুলতে নারাজ তারা।






 জিটিএ চেয়ারম্যান অনিত থাপা এ প্রসঙ্গে জানিয়েছেন, পাহাড়ের পর্যটনের কথা ভেবে ১ জুলাই থেকে দার্জিলিং খুলে দেয়া হয়েছিল পর্যটকদের জন্য। কিন্তু গত কয়েকদিনে দেশে সংক্রমণ বেড়েছে। রাজ্য সরকার ৩১  জুলাই পর্যন্ত লকডাউন বাড়িয়েছে।পাশাপাশি কনটেইনমেন্ট জোন গুলিতে নতুন করে সম্পূর্ণ লকডাউন শুরু হয়েছে।





তাই এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দার্জিলিং সম্পূর্ণ লকডাউন করা হলো। খুব প্রয়োজন ছাড়া পাহাড় থেকে শিলিগুড়িতে না যেতে নির্দেশ দেয়া হয়েছে। জরুরি প্রয়োজনে যারা শিলিগুড়ি যাবেন তারা যখন পাহাড়ে ফিরবেন তাদের শারীরিক পরীক্ষা করা হবে।




৩১ জুলাই পর্যন্ত পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন সমস্ত পর্যটন কেন্দ্র, হোটেল বন্ধ থাকবে। গণপরিবহনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জরুরি সমস্ত পরিষেবা সচল থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.