করোনা যোদ্ধাদের নিয়ে তৈরি হলো ক্লাব
মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রাজ্যে প্রথম করোনা জয়ীদের নিয়ে কোভিড ওয়ারিয়ার্স ক্লাব তৈরি করা হল। সোমবার ৩০ জন ক্লাব সদস্যদের নিয়ে একটি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা হয় করোনায় আক্রান্তদের মনোবল বাড়ানোর জন্য ।
মুর্শিদাবাদ - নদিয়া রেঞ্জের ডিআইজি শ্রী মুকেশ জানিয়েছেন, করোনা মানুষকে অবসাদের দিকে ঠেলে দিয়েছে,তাই যারা মনকে শক্ত করে এই যুদ্ধে জয়ী হয়ে এসেছেন তাদেরকে আক্রান্তদের কাছে পাঠানো হচ্ছে মানসিক সাহস জোগানোর জন্য। ভয় না পেয়ে কিভাবে করোনাকে মোকাবিলা করা যাবে সেটাই সবিস্তারে তুলে ধরবে এই কোভিড ওয়ারিয়র্রাস ক্লাবের সদস্যরা।
চিকিৎসকদের একাংশের মতে, করোনা নিয়ে এখনো বেশিরভাগ মানুষের মধ্যেই ভয় রয়েছে বিশেষ করে করোনা আক্রান্তদের মধ্যে এই ভয় মারাত্মক। তাই যারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন এবং করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছেন তারা যদি করোনা আক্রান্তদের সঙ্গে কথা বলে মনোবল বাড়াতে পারেন তাহলে চিকিৎসার ক্ষেত্রে তা যথেষ্ট সুবিধাজনক হবে।
সেই সঙ্গে সাধারণ মানুষকেও বোঝানো যাবে করোনা আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই এই রোগ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই সেরে ওঠা সম্ভব।

Post a Comment