পাট ক্ষেত থেকে মহিলার মৃতদেহ উদ্ধার নবদ্বীপে - The News Lion

পাট ক্ষেত থেকে মহিলার মৃতদেহ উদ্ধার নবদ্বীপে




পাট ক্ষেত থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল সোমবার সকালে নদিয়ার নবদ্বীপ থানার বাবলারি গ্রাম পঞ্চায়েতের হুড়েরমুখ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আরতি দাস বয়স ৫১। তার বাড়ি নিত্যানন্দপুর হুড়েরমুখ।





প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতার কারনে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছে ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার দুপুর থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। মহিলার স্বামী শম্ভু দাস চাষ আবাদ করেন। বাড়িতে ছেলে বৌমা আছে। খুবই দারিদ্রের সঙ্গে বসবাস করতেন।




ওই মহিলার ছেলে প্রসেনজিৎ দাস জানান রবিবার দুপুর বেলায় কাছ থেকে তিনি বাড়ি ফিরে বাবার কাছ থেকে জানতে পারেন মা বাড়িতে নেই।এরপর বিভিন্ন জায়গায় অনেক রাত পর্যন্ত মাকে খোঁজাখুঁজি করেন। রবিবার সকালে পরিচিত একজন তাকে ফোন করে জানায় তার মা মাঠে পড়ে আছেন।




এরপর আরতিদেবীকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।সোমবার দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.