শচীনকে নিয়ে বিতর্কিত মন্তব্য আফ্রিদির - The News Lion

শচীনকে নিয়ে বিতর্কিত মন্তব্য আফ্রিদির




এবার ফের বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদি। আফ্রিদির নতুন বিতর্কিত মন্তব্য শোয়েব আখতারকে নাকি খেলতে ভয় পেতেন শচীন তেণ্ডুলকর। ফের নতুন করে বিতর্কের সৃষ্টি করলেন তিনি আফ্রিদি। শুধু তাই নয় শচীন নাকি আজমলকে ও খেলতে ভয় পেতেন।






২০১১ সালে শোয়েব আখতার তাঁর বই ‘কন্ট্রোভার্সিয়ালি ইওরস’-এ লিখেছিলেন, শচীন তাঁর বল খেলতে ভয় পেতেন। তখন আফ্রিদি বলেছিলেন, ‘স্কোয়্যার লেগে ফিল্ডিং করার সময় আমি দেখেছি, শোয়েবকে খেলার সময় শচীনের পা কাঁপত।’





তখন আফ্রিদি বলেছিলেন ‘শচীন তো নিজে বলবে না ভয় পাওয়ার কথা। শুধু শচীন নয়, বিশ্বের অনেক ব্যাটসম্যানই কিন্তু শোয়েবের বল খেলতে ভয় পেত। মিড অফে বা কভারে ফিল্ডিং করার সময় আমি বুঝতে পারতাম। ক্রিকেটারদের শরীরী ভাষা দেখলেই বোঝা যায় যে সে চাপে আছে।




নিজের সেরা ছন্দে নেই সেটা বোঝা যায়। শোয়েবের সব বল খেলতে ভয় পেত শচীন সেটা বলব না। তবে শোয়েবের এমন কিছু স্পেল ছিল যা খেলতে শচীনের মতো অনেক ব্যাটসম্যানই ভয় পেয়ে ব্যাকফুটে চলে যেত।’ শুধু এখানেই থেমে থাকেননি বিশ্বকাপে তরুণ পাক স্পিনার সইদ আজমলকেও নাকি খেলতে ভয় পেত শচীন, এমনটাই দাবি আফ্রিদির।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.