বাঁকুড়ার তিন পুরসভায় ফের লক ডাউন
ফের লক ডাউন বাঁকুড়ার তিন পুরসভা এলাকায়। আগামী ২৬ জুলাই থেকে লাগু হচ্ছে এই লক ডাউন। আজ বিকালে জেলা শাসকের দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী ২৬ জুলাই বিকাল পাঁচটা থেকে বাঁকুড়ার বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পুরসভায় নতুন করে লক ডাউন জারি হবে। চলবে আগামী ৩০ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত।
তবে এই লক ডাউন চলাকালীন জল সরবরাহ, বিদ্যুৎ পরিসেবা, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, দমকল ও ওষুধ দোকান সহ অন্যান্য আপৎকালীন পরিসেবা চালু থাকবে আগের মতোই। এর পাশাপাশি প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ের জন্য সবজী, মাছ, মাংস, ডিম, দুধ ও হাট মশলার দোকান খোলা থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে লক ডাউন চলাকালীন সবজী, মাছ, মাংস, ডিম, দুধ ও হাট মশলার দোকান প্রতিদিন সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত খোলা রাখা যাবে।
বাঁকুড়া জেলায় করোনা সংক্রমনের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার জেলায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪২৫ জনে। জেলার মধ্যে সর্বাধিক সংক্রমণের হার শহরাঞ্চলগুলিতে ।সংক্রমনের সেই হারে এবার লাগাম পরাতেই এবার বাঁকুড়ার তিন পুর এলাকায় লক ডাউনের সিদ্ধান্ত জারি করা হয় বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন

Post a Comment