২০২১ সাল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ, ঘোষণা শিক্ষামন্ত্রীর - The News Lion

২০২১ সাল পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ, ঘোষণা শিক্ষামন্ত্রীর




দিনে দিনে করোনা যেন ভয়ঙ্কর হয়েই যাচ্ছে। গোটা বিশ্বে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  আর সেই কারণে কেনিয়ায় সমস্ত স্কুল আগামী বছর জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে বলে ঘোষণা করেছেন সেখানকার সরকার। সে দেশের স্কুলগুলিতে ফাইনাল পরীক্ষা সাধারণত নেওয়া হয় অক্টোবর-নভেম্বরে। চলতি বছরের সেই সমস্ত পরীক্ষাও বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। 




কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মাগোহা সাংবাদিকদের বলেছেন, প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোতে ক্লাস আগামী বছর জানুয়ারিতে শুরু হবে। যেভাবে করোনা প্রকোপ শুরু হয়েছে তাতে স্কুল খোলা মানে বিপদ বাড়ানো বলে মনে করেন  শিক্ষামন্ত্রী।  শুধু তাই নয়, বাচ্চাদের আরও বিপদের মুখে ঠেলে দেওয়া বলে মনে করেন তিনি। মার্চ থেকে সব স্কুল বন্ধ থাকায় ২০২০ শিক্ষাবর্ষও বাদ পড়বে বলে জানান তিনি। সরকারি-বেসরকারি সব স্কুলের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।




 কেনিয়ায় জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষাবর্ষ ধরা হয়। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চললে সে দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো সেপ্টেম্বরেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।  তবে শিক্ষার্থীরা সরকার পরিচালিত কেনিয়া ইনস্টিটিউট অফ কারিকুলাম ডেভলপমেন্ট রেডিও, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে কিছু শিক্ষার্থী স্কুলের সিলেবাস অনুযায়ী পাঠ সম্পূর্ণ করতে পারলেও অনেকেই এই প্রযুক্তিগত সুবিধার আওতায় ছিলেন না।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.