বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্তের তালিকায় তিন নম্বরে ভারত - The News Lion

বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্তের তালিকায় তিন নম্বরে ভারত



দেশে লাগামহীন করোনা।  গত ২৪ ঘণ্টায় ২৪ হাজারেরও বেশি আক্রান্ত মৃত ৪২৫ । সোমবার সকাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৯৭ হাজার ৪১৩।



করেনায় দেশে মৃত্যু বেড়ে ১৯ হাজার ৬৯৩।  সংক্রমণের নিরিখে রাশিয়াকেও পিছনে ফেলে বিশ্বে সর্বাধিক করোনা আক্রান্তের তালিকায় এখন তিন নম্বরে উঠে এসেছে ভারত।



 করোনায় বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় এবার আমেরিকা ও ব্রাজিলের পরই তিন নম্বরে চলে এসেছে ভারত। দেশে এপর্যন্ত ৪ লক্ষ ২৪ হাজার ৪৩৩ জন করোনামুক্ত হয়েছেন। একইসঙ্গে এই মুহুর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ২৮৭টি।  দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সর্বোচ্চ সংক্রমণ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.