পায়ে হেটে মানুষের মধ্যে মাস্ক বিলি করলেন জ্যোতিপ্রিয় - The News Lion

পায়ে হেটে মানুষের মধ্যে মাস্ক বিলি করলেন জ্যোতিপ্রিয়




পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। শহর কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলা করোনা সংক্রমণে রীতিমতো টেক্কা দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে করোনা থেকে মানুষকে সচেতন করতে এবং করোনা প্রতিরোধে এবার পথে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।





সোমবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া কেন্দ্রে এসে এলাকার   বিধায়ক তথা খাদ্য মন্ত্রী জতিপ্রিয় মল্লিক স্থানীয়  কৈ পুকুর মোর থেকে ম্যাক্স বিলি করেন সাধারনের মধ্যে।  পায়ে হেঁটে শ্রীনগর দিয়ে হাবরা বাজার অবদি নিজে হাতে করে  ছোটো দের কে মুখে  ম্যাক্স বেধে দেন তিনি।






পাশাপাশি,  করোনার হাত থেকে বাঁচতে মানুষকে সচেতন করেন।  করোনা পরিস্থিতি নিয়ে সাধারন মানুষকে আস্বস্ত করতে সোমবার  হাবরার বিভিন্ন এলাকা পরিদর্শন ও সাধারন মানুষদের হাতে মাস্ক তুলে দিয়ে সাধারন মানুষের খোজ খবর নেন  হাবরার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.