পথ কুকুর এবং বেওয়ারিশ বিড়ালদের জন্য ভ্যাকসিন ও খাবারের মেনু নিয়ে হাজির সলিল বাবু
এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো উত্তর ২৪ পরগনা
জেলার বসিরহাট শহর। দীর্ঘ ১০ বছর ধরে
রাস্তার কুকুর ও বিড়ালের নিয়মিত রুটিন মেনে তাদের খাবারের ব্যবস্থা করেন,, তাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য ভ্যাকসিন দেন নিয়ম মেনে। বসিরহাট মহকুমার জনসাস্থ ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত
আধিকারিক সলিল চ্যাটার্জি ও তার স্ত্রী মুন্না চ্যাটার্জী এই কাজ করে চলেছেন।
এমনকি
যেসব কুকুর বিড়াল অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে পশু চিকিৎসা কেন্দ্র নিয়ে গিয়ে নিয়ম মেনে ভ্যাকসিন ও প্রতিষেধক
দেন। সুনীল বাবু বলেন, তিনি এই সব করে আত্মার শান্তি ও মনের
তৃপ্তি পান । কুকুর ও বিড়ালের প্রতিদিনকার মেনুর মধ্যে বিড়ালের জন্য এক কেজি তেলাপিয়া মাছ এবং ,কুকুরের জন্য মাংস,
ভাত, ডাল, মাছ রান্না করে তাদেরকে নিয়ম মেনে দুপুরবেলায় নিজে হাতে তিনি খাওয়ান।
গত ১০ বছর ধরে তিনি এই কাজ করে যাচ্ছেন বসিরহাটে।
বিশেষ করে গত ৪ মাস ধরে যে
লকডাউন চলছে তাতে গত চার মাসে প্রায় পাঁচ
কুইন্টাল চাল ও সেই পরিমাণ সবজি মাছ মাংস দুধ বিস্কুট খাওয়াচ্ছেন। পাশাপাশি তাদের
শারীরিক সুস্থ রাখার জন্য নিয়মিত ওষুধ ভ্যাকসিন ও
প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করেছেন পশু চিকিৎসা কেন্দ্রে গিয়ে । মাসিক সরকারি
মাইনে যেটা পান তার
বেশ কিছু অংশটাই দিয়ে তিনি পথ কুকুর বিড়ালের
সুস্থ রাখার জন্য এই কাজ করে চলেছেন। তাকে সহযোগিতা করছেন তার স্ত্রী।
একদিকে
সমাজের প্রকৃতিক ভারসাম্য বজায় রাখতে কুকুর ও বিড়ালের যেমন অবদান অপরিহার্য
বিশেষ করে কুকুর রাতে যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের পাহারাদার হিসেবে
রাস্তা এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ানো। প্রভু ভক্তদের সজাগ করে
দেওয়ায় মূল উদ্দেশ্য।
পাশাপাশি তিনি এও বলেন যে বিভিন্ন প্রজাতির পাখিদের খাওয়ার ব্যবস্থা করেছেন। এই উদ্যোগকে স্বাগত
জানিয়েছে বসিরহাটের মানুষ ।

Post a Comment