৯৫ বছর বয়সে করোনাকে জয়
সঞ্জীবনের মাথায় সাফল্যের নতুন পালক। ডক্টরস ডে তে ৯৫ বছরের বৃদ্ধকে করোনা মুক্ত করে সুস্থ অবস্থায় বাড়ি ফেরালো চিকিৎসকরা। ডক্টরস ডে তে গোবিন্দ হালদার নামের এই বৃদ্ধ হাওড়ার সালকিয়ার বাড়িতে সুস্থ অবস্থায় ফেরত পাঠাতে পেরে খুশি চিকিৎসকরা।
হাসপাতাল সুত্রে জানা গেছে তিনি গত ২১ জুন করোনা সংক্রমণ নিয়ে সঞ্জীবন হাসপাতাল ভর্তি হন এই বৃদ্ধ। হাসপাতালের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বুধবার ছিল বৃদ্ধর বাড়ি ফেরার পালা। বয়সজনিত কারণে সেদিন তাকে স্ট্রেচারে করে হাসপাতালের লাউঞ্জে নিয়ে আসা হলে হাসপাতালে চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ কর্মীরা হাততালি দিয়ে ও গান গেয়ে তাকে স্বাগত জানান।
হাসপাতালের ডিরেক্টর ডাঃ শুভাশীষ মিত্র বলেন ৯৫ বছরের প্রবীন নাগরিক করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন ডক্টরস ডে তে এই সাফল্যে খুশি আমাদের হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।
তিন মাস আগে আমরা করোনা যুদ্ধে সামিল হওয়ার পর আজ প্রবীন ব্যক্তি ৫০০ তম পেশেন্ট, যারা এখনো পর্যন্ত এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। পাশাপাশি এদিন ১১ জন পুলিশ কর্মীও করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে যান।

Post a Comment