পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু যুবকের - The News Lion

পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু যুবকের





বর্ষায় জলে ভরা পুকুরে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক যুবকের।  ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার  তুর্কি সীতারামপুর এলাকায়।  মৃত যুবকের নাম বাবলু হেমব্রম (৩৪)। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে তুর্কি সীতারামপুর এলাকার বাসিন্দা বাবলু হেমব্রম গ্রাম লাগোয়া একটি পুকুরে স্নান করতে যায়।






 পরে এলাকার মানুষ পুকুরের ঘাটে ওই যুবকের সাইকেল ও জামা কাপড় পড়ে থাকতে দেখলেও বাবলু কে দেখতে পাননি।  স্থানীয়রা পুকুরের জলে তল্লাশি চালালেও বাবলু হেমব্রমকে খুঁজে পাননি।  বুধবার দুপুরে বিপর্যয় ব্যবস্থাপন দফতরের কর্মীরা পুকুরে নেমে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে।







 প্রাথমিক তদন্তে অনুমান স্নান করতে নেমে জলে তলিয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের।  পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.