প্লে স্টোর থেকে ১১টি অ্যাপ সরিয়ে দিল গুগল - The News Lion

প্লে স্টোর থেকে ১১টি অ্যাপ সরিয়ে দিল গুগল



কয়েকদিন আগেই সরকার ৫৯ টি চিনা অ্যাপ ব্যান করে। আর তারপর থেকেই কার্যত একাধিক দেশ এই মুহূর্তে ডিজিটাল নিরাপত্তার বিষয়টির উপরে ক্রমেই জোর দিতে শুরু করেছে। আর এবারে এই নিরাপত্তার কারণেই গুগল কার্যত ব্লক করে দিল ১১ টি অ্যাপকে। পাশপাশি সকল ব্যবহারকারীদের এই বিষয় নিয়ে জানানো হয়েছে।

জানা গিয়েছে বেশ কিছু বিশেষজ্ঞদের তরফে জানা গিয়েছিল ওই সকল অ্যাপগুলির সাহায্যে ব্যবহারকারীদের ফোনে ম্যালওয়্যার প্রবেশ করে। আর তার জেরেই কার্যত প্রশ্নের মুখে পড়তে পারে ইউজারদের নিরাপত্তা। বিগত বেশ কয়েক বছর ধরে এই বিষয় নিয়ে কাজ করছিল গুগল।




অবশেষে সেই সকল অ্যাপগুলিকে সরিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর থেকে। পাশপাশি ওই সকল অ্যাপ যারা ব্যবহার করছেন তাদের ইতিমধ্যে তা ডিলিট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অ্যাপগুলি হল- com.imagecompress.android, com.contact.withme.texts, com.hmvoice, friendsms,com.relax.relaxation. androidsms,com.cheery.message.sendsms, com. peason. lovinglovemessages,com. flie.recovefiles, com.Lplocker.lockapps,com.remindme.alram, com.training.memorygame





 বিশেষজ্ঞদের তরফে জানানো হয়েছে এই অ্যাপ গুলি ফোনে থাকলে বিপদে পরার সম্ভবনা সব থেকে বেশি। এছাড়াও জানানো হয়েছে এগুলির সাহায্যে সাইবার অপরাধীরা সহজেই ফোনের মধ্যে থাকা তথ্য হাতিয়ে নিতে পারে। যার জেরে টাকা চুরিও যেতে পারে। এর আগেও গুগলের তরফে জানানো হয়েছিল প্রায় ২৫ টি অ্যাপ সম্পকে এবং তা ডিলিট করে দেওয়া হয়েছিল প্লে স্টোর থেকে।



ওই সকল অ্যাপ গুলি ডেটা চুরি করে নিতে পারে বলে জানিয়েছিল ফ্রান্সের একটি সাইবার সংস্থা। আর তারপরেই পদক্ষেপ নেওয়া হয়েছিল গুগলের তরফ থেকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.