উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে ফুল ব্যবসায়ীদের বিক্ষোভ - The News Lion

উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরে ফুল ব্যবসায়ীদের বিক্ষোভ





অরূপ অধিকারি ;   হাওড়া জগন্নাথ ঘাটের পর ঠাকুরনগরের ফুল মার্কেট পশ্চিমবঙ্গ দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট। করোনা  হওয়ার পর থেকে এই ফুল মার্কেট প্রায় বন্ধের পথে।প্রায় চার মাস ঠাকুরনগরের দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেটের কোন ব্যবসায়ী রা ব্যবসা করতে পারছেন না। তাই এই দিন ঠাকুরনগরে ফুল ব্যবসায়ীরা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করলেন।





 যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে ছিলেন সমস্ত ফুল মার্কেট বা ফুলের দোকান খোলা থাকবে। সেখানে খোদ পুলিশ প্রশাসন ঠাকুরনগর ফুল মার্কেট এর ব্যবসায়ীদের বলছেন আপনারা ফুল মার্কেট বন্ধ করুন বা ফাঁকা কোন স্থানে গিয়ে বসুন।





কিন্তু এখানকার ফুল  ব্যবসায়ীদের অভিযোগ, আমরা অন্য কোন জায়গায় যাব এই বৃষ্টির সময় প্রশাসন আমাদের জায়গা ও দেখিয়ে দিতে পারছেন না কোথাও বসবো। আমাদের এই মার্কেট প্রচুর বড় এবং প্রচুর জায়গা আমরা এই মার্কেট এই সোশ্যাল ডিসটেন্স মেনে ব্যবসা করতে পারি।



  কারণ লোকাল কোন ট্রেন চলছে না।  আমরা সব নিয়ম মেনে ব্যবসা করতে অসুবিধা হবে না। ব্যাবসায়ীরা  আরো বলেন,  আমাদের মার্কেট খুলতে না দিলে আমাদের  মেরে  ফেলুক পুলিশ-প্রশাসন। আমরা ব্যাবসা করতে না পারলে  না খেয়ে মরে যাব, জানালেন একটা মহিলা  ফুল ব্যবসায়ী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.