গালওয়ানের ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে হবে সিনেমা - The News Lion

গালওয়ানের ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে হবে সিনেমা





ভারতের পশ্চিম লাদাখের গালওয়ান উপত্যকায় সাম্প্রতিক চীন-ভারত সেনাদের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা নিয়ে চলচ্চিত্র তৈরি হচ্ছে। বলিউড  সুপারস্টার অজয় দেবগন এ সিনেমা প্রযোজনা করছেন। তবে ছবি ও অভিনয়শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি।





সংবাদ সুত্রে জানা গিয়েছে,  অজয় দেবগন ফিল্মস ও সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি যৌথভাবে এ ছবি প্রযোজনা করবেন।ভারতের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এ খবর নিশ্চিত করেছেন।






নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, গালওয়ান উপত্যকায় সংঘর্ষ নিয়ে ছবি হচ্ছে। অজয় দেবগন এ ছবি নির্মাণ করছেন।চীনা সেনাদের সঙ্গে যুদ্ধে ২০ ভারতীয় সেনার জীবন উৎসর্গের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ হবে। কাস্ট এখনো চূড়ান্ত হয়নি।






গত ১৫ জুন লাদাখে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হয়। ভারত-চীন সীমান্ত সম্পর্কের ইতিহাসে ৪৫ বছরে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি সীমান্তে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.