ভারতে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ৭৭১ জন, মৃত ৪৪২ জন
শুক্রবার ফের ভারতে করোনা
সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হলো। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ২২ হাজার
৭৭১ জন। মৃত্যু ঘটেছে ৪৪২ জনের। নতুন করে করোনা সংক্রমণ এবং মৃত্যুর জেরে ভারতে
মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫ জনে। যারমধ্যে অ্যাক্টিভ
কেস রয়েছে ২ লক্ষ ৩৫ হাজারের বেশি।
করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৯৪ হাজার
মানুষ। আর মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৫৫ জনের। ভারতের মধ্যে করোনা সংক্রমণে এখনও
শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। মহারাষ্ট্রে করোনা সংক্রমন দাঁড়িয়েছে ১ লক্ষ ৯২
হাজারে। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের। মহারাষ্ট্রের পরেই করোনা
সংক্রমণের নিরিখে রয়েছে তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ১
লক্ষ ২ হাজার ৭২১ জন। মৃত্যু হয়েছে ১৩৮৫
জনের। তবে তামিলনাড়ুতে করোনা থেকে সুস্থ
হয়ে উঠেছেন ৫৮ হাজার মানুষ।
এদিকে করোনা
প্রতিরোধে ভারত বায়োটেকের ‘কো ভ্যাকসিন’ ইতিমধ্যেই মানবদেহে ট্রায়ালের অনুমতি পেয়ে
গিয়েছে। চলতি জুলাই মাসেই ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাকসিন’ টিকা মানবদেহে ট্রায়াল
শুরু হচ্ছে। মোট দুই দফায় চলবে এই পরীক্ষা। যার অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয়
স্বাস্থ্য মন্ত্রণালয়।

Post a Comment