তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হল বীরভূমে
এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হল বীরভূমের খয়রাশোল থানা রানী পাথর এলাকায়। মৃত ব্যক্তির নাম শিশির বাউরী। শনিবার সকালে রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তৃণমূল কর্মীকে। পরে খয়রাশোল থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সিউড়িতে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যক্তির মাথার বাঁদিকে ক্ষতচিহ্ন হয়েছে। পরিবারের দাবি শুক্রবার রাতে স্থানীয় দুই যুবক পিকনিক করতে ডেকে নিয়ে যায়। শিশির বাউরী রাতে আর বাড়ি ফেরেনি। সকালে বাড়ি তেকে এক কিমি দূরে মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment