বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল - The News Lion

বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল




হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল। টুইটে রাজ্যপাল জগদীপ ধনখড় লেখেন, ‘উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়কের মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাঁকে খুনের অভিযোগ উঠেছ।



 সত্য জানতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’  সোমবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি দোকানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ। খুনের পর মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।  সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দেবেন্দ্রনাথ রায়। জানা গিয়েছে, রবিবার রাতে তাঁকে বাড়িতে ফোন করেডেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আর বাড়ি ফেরেননি ওই বিধায়ক। এমনটাই দাবি পরিবারের সদস্যদের।   




সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে উদ্ধার হয় বিধায়কের ঝুলন্ত দেহ। এর আগেও তাঁকে দুষ্কৃতীরা টার্গেট করেছিল বলে দাবি পরিবারের এক সদস্যের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.