অভিনভ প্রতিবাদ, রাস্তায় নৌকা চালালেন স্থানীয় বাসিন্দারা - The News Lion

অভিনভ প্রতিবাদ, রাস্তায় নৌকা চালালেন স্থানীয় বাসিন্দারা




প্রায় নয় বছর ধরে এলাকার সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের যন্ত্রণার কথা নানান রকম ভাবে জানিয়েছে পৌরসভাকে।





কিন্তু তাতে কোনো লাভ হয়নি একটু বৃষ্টি হলেই জল জমে রাস্তায় দুই ধারে, বাড়িগুলির ভেতরে প্রায়  কোমর সমান জল জমে যায়।






 ঘটনাটি নদীয়ার শান্তিপুরের পৌরসভা অন্তর্গত ১০নম্বর ওয়ার্ডের। প্রসঙ্গত, গতকাল ভারী বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় জল জমে প্রায় কোমর সমান, আজও একই ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় জল জমার মাত্রা আরো বেড়ে যায়। গতকালই স্থানীয় লোকজন নৌকা নিয়ে রাস্তা পারাপার করে সাথে প্রতিবাদ জানান।






এলাকার স্থানীয় মানুষেরা জানান, আজ ৯ বছর ধরে এই জল জমার যন্ত্রণা সাথে নিয়ে ভুগছি এলাকার কাউন্সিলর গোবিন্দ ঘোষ কেউ একাধিকবার জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি।








আমরা এর আগে একাধিকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছি পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় কিন্তু শান্তিপুর পৌরসভা এই রাস্তা সম্পর্কে কোন কর্ণপাত করেননি। তাই আজ আমরা অসহায় বোধ করে নিজেরা নিজেরাই নৌকা চলাচল করে বাড়ির গুরুত্বপূর্ণ কাজ মেটানোর চেষ্টা করছি সাথে প্রতিবাদ করছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.