করোনায় বাংলাদেশেে একদিনে আরও ৩০ মৃত্যু, শনাক্ত ২৬৮৬
ঢাকা প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেল ২ হাজার ৩০৫ জন।একই সময়ে ২ হাজার ৬৮৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন এবং মোট সুস্থ ৮৮ হাজার ৩৪ জন।গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

Post a Comment