সতীঘাটে হড়কা বানে ভেসে গিয়ে মৃত্যু - The News Lion

সতীঘাটে হড়কা বানে ভেসে গিয়ে মৃত্যু




বাঁকুড়ার মুবারকপুরের কাছে গন্ধেশ্বরী নদীর জল থেকে উদ্ধার হল সতীঘাট এলাকায় নিখোঁজ ব‍্যক্তির মৃতদেহ।  বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার সতীঘাট এলাকায় গন্ধেশ্বরী নদীর অস্থায়ী সেতু দিয়ে নদী পারাপার করতে গিয়ে হড়কা বানে জলের তোড়ে ভেসে যায় ওই ব‍্যাক্তি।




 স্পিড বোট নিয়ে লাগাতার নদীবক্ষে তল্লাশি চালায় সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। আজ সকালে সতীঘাট থেকে কয়েক কিলোমিটার দূরে মুবারকপুরের কাছে নদীবক্ষে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।





পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের নাম চৈতক ব্যানার্জী।  ইন্ডিয়ান নেভির প্রাক্তন ওই কর্মী কলকাতার একটি হাসপাতালে নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.