সুভাষ গ্রামে খুন বাবা মেয়ে - The News Lion

সুভাষ গ্রামে খুন বাবা মেয়ে





পাশাপাশি বাবা মেয়ের মৃতদেহ। বাবার যৌনাঙ্গে গভীর ক্ষত। মেয়ের গলা এফোঁড় ওফোঁড় করা হয়েছে বিয়ারের বোতল ঢুকিয়ে। এমনই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪  পরগনার সুভাষ গ্রামে। নিহতরা হলেন বাসুদেব গাঙ্গুলি ও সুনিতা পন্ডিত।



 পুলিশ সূত্রে খবর বাসুদেব বাবুর পালিত কন্যা হলেন সুনিতা। ঘটনার পর থেকে পলাতক সুনিতা র স্বামী রমেশ পন্ডিত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বাসুদেব বাবুর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল সুনিতার । খুব সম্ভবত এই বিষয়টি জেনে গিয়েছিল রমেশ। মদ খাইয়ে অজ্ঞান করে বাসুদেবকে খুন করা হয় এবং পরে সে তার স্ত্রীর গলায় বিয়ারের বোতল ঢুকিয়ে খুন করে রমেশ।





জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় রমেশ ছাড়াও আরো অনেকে জড়িত থাকতে পারেন বলে মনে করছেন তদন্তকারীরা। আপাতত দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে কিভাবে খুন সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারবে বলে মনে করছে। একই সঙ্গে পলাতক রমেশের খোঁজ চালাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.